দ্বিতীয় প্রজন্মের ভিআর আনলো ফেসবুক

১৭ সেপ্টেম্বর, ২০২০ ০১:৫৬  
কল্পনারও কম দামে, মাত্র ২৯৯ পাউন্ডে ৬৪ জিবি স্টোরেজ সংস্করণের দ্বিতীয় প্রজন্মের ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট অকুলাস কোয়েস্টের অবমুক্ত করলো ফেসবুক। আর ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণের মূল্য ধরা হয়েছে ৩৯৯ পাউন্ড। অরিজিনাল কোয়েস্ট আসার ১৬ মাস পরে ১০ শতাংশ বেশি স্বাচ্ছন্দ্য নিয়ে নতুন ভিআর কোয়েস্ট আনলো সোশ্যাল মিডিয়া জায়ান্ট। একইসঙ্গে প্ল্যাটফর্মটির জন্য ডেভেলপ করা হয়েছে দুটি ব্লকব্লাস্টার ফ্র্যাঞ্চাইজি অ্যাসাসিন ক্রিড এবং স্প্লিন্টার সেল। নতুন এই কনসোলটি ভার্চুয়াল পৃথিবীর উপরে-নিচে, ডানে-বামে সব দিক ঘোরার মজা দেবে কোনো ধরনের বাড়তি সেন্সর ব্যবহার না করেও। কম্পিউটারেও কোনো সফটওয়্যার ইন্সটলের প্রয়োজন পড়বে না। আগের ভিআরের চেয়ে ৫০ শতাংশ বেশি পিক্সেলে ৩৬০ ডিগ্রি ভিডিও ও গ্রাফিক্স দেখা যাবে কোনো জটিলতা ছাড়াই। পড়া-লেখার ক্ষেত্রেও বিশেষ সুবিধা মিলবে ডিভাইসটিতে।